শরীর ভালো রাখতে সাহায্য করতে পারে ভাত-ডাল-মাছ
ইন্টারনেটের যুগে এখন বাঙালির খাবারের অভ্যাসও বদলে গিয়েছে। অনেকে আবার ভাত খেতে একেবারেই ভালোবাসেন না। রোজের বাঙালি রান্না শরীরে কী কী উপকার করতে পারে? স্বাস্থ্যকর ডায়েট করার জন্য এই সব থেকেই পেতে পারেন অনেক উপকার। আমরা বাঙালি। আমাদের প্রিয় খাবার ভাত-ডাল আর মাছের ঝোল। কেউ কেউ ভাত খেতে এত ভালোবাসেন যে পারলে তিন বেলাই ভাত খান। কিন্তু ইন্টারনেটের যুগে এখন বাঙালির খাবারের অভ্যাসও বদলে গিয়েছে। অনেকে আবার ভাত খেতে একেবারেই ভালোবাসেন না। বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন অন্যান্য খাবার। কিন্তু সেটা কি ঠিক? রোজের বাঙালি রান্না শরীরে কী কী উপকার করতে পারে? স্বাস্থ্যকর ডায়েট করার জন্য এই সব থেকেই পেতে পারেন অনেক উপকার। জেনে নিন বাঙালি বাড়িতে রোজের খাবারের কোন জিনিসের কত গুণ ভাতের পুষ্টিগুণ: ভাত নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে যে, ভাত খেলেই ওজন বেড়ে যায় দ্রুত। কিন্তু এ ধারণা একেবারে ভুল। ভাত কার্বহাইড্রেটের উৎস হলেও এতে চার থেকে পাঁচ গ্রাম প্রোটিন থাকে কিন্তু কোন ফ্যাট নেই। ভাত ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। ভাতকে বলে 'ফ্রি ফুড'৷ কারণ এতে সোডিয়াম, কোলেস্টেরল, গ্লুটেন ইত্যাদি ক্ষতিকর উ...